পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে শুরু হয়ে গেছে প্রশাসনিক তোড়জোড়। সেই মতো রবিবার পুরাতন মালদা ব্লক দপ্তরে এক সর্বদলীয় বৈঠকের ডাক দেয় ব্লক প্রশাসন। এদিনের এই বৈঠকে হাজির ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও নরোত্তম বিশ্বাস, মালদা থানার আই.সি মানব সাহা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। এই বৈঠকে নির্বাচন কমিশনের গাইড লাইন তুলে ধরা সহ নমিনেশন পত্র জমা দেওয়ার নিয়ম কানুন গুলি তুলে ধরা হয়।
মালদা